× Banner
সর্বশেষ
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন ফ্যামিলি কার্ড বাস্তবায়নে কোনো দলীয় সম্পৃক্ততা থাকবে না – অর্থমন্ত্রী সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে – কৃষিমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে যা জানালেন পানি সম্পদমন্ত্রী ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ – অর্থমন্ত্রী নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে – শিক্ষামন্ত্রী নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে রিট গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিরল প্রজাতির বনরুই উদ্ধার

admin
হালনাগাদ: শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯

রতি কান্ত রায়  কুড়িগ্রাম প্রতিনিধি:   নাগশ্বরীতে বিরল প্রজাতির একটি বনরুই উদ্ধার করছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১০টায় উপজেলার কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের পূর্বকেদার গ্রামের একটি ধানক্ষেত থেকে তা উদ্ধার করা হয়।
কচাকাটা থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারা বলদিয়া ইউনিয়নের পূর্বকেদার গ্রামে অভিযান চালান। এসময় পুলিশর উপস্থতি টের পেয়ে চোরাকারবারীরা ওই প্রাণীটিকে বস্তাবদী অবস্থায় একটি ধানক্ষেতে ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে প্রাণীটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। শুক্রবার সকাল ১১ টায় বনবিভাগ কর্মকর্তা সাদিকুর রহমান শাহীনের কাছে তা হস্তান্তর করা হয়েছে।
নাগেশ্বরীর বন কর্মকর্তা সাদিকুর রহমান শাহীন জানান, বনরুইটি রংপুর বিভাগীয় বনকর্মকর্তার কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে মৌলভীবাজার বনাঞ্চলে এটাকে মুক্ত করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..