× Banner
সর্বশেষ
ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় লাখো তরুণ স্বেচ্ছাসেবক তৈরির তাগিদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন ফ্যামিলি কার্ড বাস্তবায়নে কোনো দলীয় সম্পৃক্ততা থাকবে না – অর্থমন্ত্রী সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে – কৃষিমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে যা জানালেন পানি সম্পদমন্ত্রী ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ – অর্থমন্ত্রী নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে – শিক্ষামন্ত্রী নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে রিট গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর

কুড়িগ্রামে জাতীয় যুব দিবস পালিত

Biswajit Shil
হালনাগাদ: শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯

জয়ন্ত রায় : দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র‌্যালি, আলোচনাসভা, অনুদানের চেক, প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ ও গাছেরচারা বিতরণ করা হয়।
আজ শুক্রবারর যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে যুব ভবন হলরুমে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ।
জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন’র সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) উৎপল রায়, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এ এম মতিন প্রমুখ।
পরে বিভিন্ন কোর্সের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ এবং ৬ জনকে ৩ লাখ ৫ হাজার যুব ঋণ ও ৬জনকে ১ লাখ ২০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। এছাড়াও যুবক ও যুব মহিলাদেরকে অর্ধ শতাধিক ফলজ ও বনজ বৃক্ষ চারা তুলে তুলে দেয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..