× Banner
সর্বশেষ
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন ফ্যামিলি কার্ড বাস্তবায়নে কোনো দলীয় সম্পৃক্ততা থাকবে না – অর্থমন্ত্রী সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে – কৃষিমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে যা জানালেন পানি সম্পদমন্ত্রী ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ – অর্থমন্ত্রী নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে – শিক্ষামন্ত্রী নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে রিট গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

বেনাপোলে “জয়যাত্রা” টিভির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Biswajit Shil
হালনাগাদ: শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯

মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোলঃ যশোরের বেনাপোলে ““জয়যাত্রা” টিভির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) সকাল ১০ টার সময় সীমান্ত  প্রেসক্লাব, বেনাপোলের নিজস্ব অফিসে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে কেক কেটে ও দোয়া কামনার মাধ্যমে এ টিভির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
হয়।
এসময় সীমান্ত প্রেসক্লাব, বেনাপোলের সভাপতি শাহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আয়ুব হোসেন পক্ষীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান,
বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী, বন্দর প্রেসক্লাব, বেনাপোলের সভাপতি শেখ কাজিম উদ্দিন, সহ-সভাপতি আবুল বাশার, সাঃ সম্পাদক আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান।
এসময় “জয়যাত্রা” টিভির সার্বিক উন্নয়ন ও উন্নতি কামনা করে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার, টিভি চ্যানেল, প্রিন্টমিডিয়া ও অনলাইন মিডিয়াকে সঠিক তথ্যচিত্র তুলে ধরার এবং সংবাদকর্মীদেরকে তাদের মত প্রকাশের স্বাধীনতা দিয়েছেন। সেই লক্ষ্যে তৃণমূলের যেকোনো সঠিক সংবাদ মানুষের কাছে প্রতিনিয়ত পৌঁছে দিতে “জয়যাত্রা” টিভি অগ্রনী ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
তিনি বলেন, সাংবাদিকরা হলো সমাজের দর্পন। তারা তাদের শক্ত লিখনীর মাধ্যমে সমাজ থেকে যত অসঙ্গতি আসে তা দূর করার চেষ্টা করে। সাংবাদিকরা আছে বলেই স্বচ্ছ জবাবদিহিতা আছে। সাংবাদিক ভাইদের লেখনীর জন্যই আজ সমাজের অনেক অপরাধ প্রবনতা কমে আসছে। সর্বপরী সাংবাদিক ভাইরা নিরপেক্ষতার সাথে কাজ করবেন এই আশা ব্যক্ত করে, “জয়যাত্রা” টিভির সাথে জড়িত সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি “জয়যাত্রা” টিভির সফলতা কামনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, সীমান্ত প্রেসক্লাব, বেনাপোলের বাচ্চু হাওলাদার, জাহাঙ্গীর আলম, রাসেল হোসেন, সেন্টু, বন্দর প্রেসক্লাব, দপ্তর সম্পাদক এসএম স্বপন, সহ-প্রচার সম্পাদক মাসুদুর রহমান, কামাল হোসেন, সোহাগ হোসেন, সীমান্ত প্রেসক্লাব, বেনাপোলের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রিপন, নয়ন, মিলন, সরদার ইমরান, সবুজ, মুক্তার হোসেন সহ বেনাপোলের স্থানীয় সাংবাদিক বৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..